Author Introduction
লেখক পরিচিতি
মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার উত্তর পদুয়া গ্রামে ১৯৯২ সালের ৮ই মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি মোহাম্মদ শাহজাহান ও রুপবান বেগম এর সর্বকনিষ্ঠ সন্তান। পড়ালেখার হাতেখড়ি হয় “উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়”-এ এবং “উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়”- এ অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর চট্টগ্রাম শহরের “আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়” থেকে এসএসসি ও “হাতেখড়ি স্কুল এন্ড কলেজ” থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
কর্ম জীবনের শুরুতে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এবং বর্তমানে তানযীমুল উম্মাহ মাদরাসা, চট্টগ্রাম শাখায় প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি তাঁর লেখালেখি ও গবেষণার মাধ্যমে ইংরেজি ভাষাকে শিক্ষার্থীদের কাছে সহজভাবে তুলে ধরতে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর লেখা কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থী মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ক্লাস রুমে সহজে Grammar শেখানোতে পারভেজ স্যারের Five Fingers Method যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। যার উপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত হয়েছে “Secondary Basic English Grammar (৬ষ্ঠ থেকে ১০ম বা SSC/Dakhil পরীক্ষার্থীদের জন্য)”, এবং “HSC Basic English Grammar (একাদশ-দ্বাদশ বা HSC/Alim পরীক্ষার্থীদের জন্য)” নামে দারুন দুটি বই।
কর্ম জীবন ও গবেষণার পাশাপাশি তিনি "ENGLISH FOUNDATION I SPRY ENGLISH" নামে ২টি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও “রূপশা ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা হিসেবে এবং “ÒESWA” ও “সেবা” এর মতো কিছু সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ পারভেজ স্যারের পাঠকপ্রিয় বই সমূহঃ
Secondary Basic English Grammar
HSC Basic English Grammar
SPRY Creative Word Book
Step by Step English Foundation Book
HSC English Final Guideline (for HSC students)
SPRY Creative English Writing Part (coming soon)
Compulsory English Final Guideline (for Degree & Honours students)
Online Info:
Website: www.spryenglishedu.com
E-mail: spry.parvez21@gmall.com
Facebook: Spry.Parvez21 (Mohammed Parvez)
Instagram: spry.english
YouTube: spryenglish
প্রকাশনা পরিচিতি
SPRY Publications is a publisher & distributor. It usually publishes English books. SPRY Publications has published some books on various effective topics. These books are very helpful to the English learners. Recently it has published a new book on English grammar namely “Secondary Basic English Grammar, By-Mohammed Parvez”. In this book, He has included his Five Fingers Method which is very easy and highly effective method.